সর্বশেষ খবরঃ

তেরখাদায় সাহেলা সুলতানার বিদায় সংবর্ধনা

সাহেলা সুলতানার বিদায় সংবর্ধনা
সাহেলা সুলতানার বিদায় সংবর্ধনা

সাগর কুমার বাড়ই(খুলনা )জেলা প্রতিনিধি :: খুলনার তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার বদলি জনিত কারণে বিদায় উপলক্ষে বিভিন্ন মহল থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রায় ১০ টি বছর তিনি তেরখাদা উপজেলায় কর্মরত থেকে তেরখাদার মাধ্যমিক শিক্ষাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে গেছেন।

তাঁর কর্মচাঞ্চল্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানে অনুপ্রাণিত করেছে। সাহেলা সুলতানার মধ্যে ছিলো কঠিন,কোমল ,উজ্জ্বল এবং মধুরতা।

তেরখাদা উপজেলায় মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ত্বরান্বিত করায় তাঁর ছিলো ব্যাপক সহযোগিতা এবং সাহসিকতা।
সাহেলা সুলতানার বদলির কারণে তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম পরিচালনায় অপূরণীয় ক্ষতি সাধিত হলো।

তিনি কর্মে ছিলেন অবিচল। তাঁর বিচক্ষণায় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয় , তেরখাদা উপজেলা পরিষদের বিভিন্ন প্রোগ্রাম পরিচালনায় তিনি ছিলেন অত্যন্ত সুদৃঢ়।

নিজ দায়িত্বের প্রতি তাঁর ছিলো শতভাগ আন্তরিকতা। অত্যন্ত সততা , সাহসিকতা , নিষ্ঠা এবং আন্তরিকতা দিয়ে তিনি সরকারি দায়িত্ব পালন করেছেন।

তাঁর সংসার জীবন থেকে নিজেকে প্রায় ১০ টি বছর দূরে রেখেই সরকারি দায়িত্ব পালন করেছেন। সকাল ৯ টা বা তারও আগে তিনি অফিসে হাজির হয়েছেন । আবার বাসায় ফিরেছেন রাতে। তেরখাদায় কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন একটি অনন্য দৃষ্টান্ত।

সূত্রে জানা যায় ,উপজেলা একাডেমিক সুপারভাইজর গত ১৫/০২/২০১৫ ইং তারিখে তেরখাদা উপজেলায় উপজেলা একাডেমিক সুপারভাইজর হিসেবে যোগদান করেন।

৩১/০৮/২০২৫ইং তারিখ তাঁর ছিলো শেষ কর্মদিবস। প্রায় ১০টি বছর ধরে তিনি সেবা দিয়ে গেলেন তেরখাদা উপজেলা বাসিকে।

তাকে তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন