সর্বশেষ খবরঃ

সারাদেশে শান্তিপূর্ণ ঈদ উদযাপন হয়েছেঃস্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে শান্তিপূর্ণ ঈদ উদযাপন হয়েছেঃস্বরাষ্ট্রমন্ত্রী
সারাদেশে শান্তিপূর্ণ ঈদ উদযাপন হয়েছেঃস্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে এবার শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।ঈদের পরদিন ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত এবং একজন সাংবাদিক আহতের ঘটনা ছাড়া এবার ঈদে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

রোববার ( ০২ জুলাই ) সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকায় দুই কোটি মানুষের বাস। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নামে। এবার পদ্মা সেতু থাকায় দক্ষিণাঞ্চলে যানজট হয়নি বললেই চলে। অন্য রুটে কিছুটা যানজট হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি।

ঈদের সময় সারাদেশে স্বাভাবিক অবস্থা ছিল। মানুষ আনন্দে ঈদ উপভোগ করতে পেরেছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাইকারীরা সক্রিয়- এ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি পুলিশ কমিশনারও অবগত। এ নিয়ে কাজ করছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ থেকে যারা বিচ্ছিন্ন তারা কীভাবে আন্দোলন করবে। তারা হয়তো বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটাবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করতে পারে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করবে। তবে ফের এমন করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। কারণ এ দেশের মানুষ নাশকতা পছন্দ করে না।

জঙ্গি হামলার বিচারের অগ্রগতি নিয়ে তিনি বলেন, দসকল জঙ্গি হামলা মামলা বিচারাধীন। এগুলোর রায় শিগগিরই আসবে। পুলিশের তরফ থেকে প্রায় সব মামলার চার্জশিট দেওয়া হয়েছে।

চামড়া পাচার প্রসঙ্গে কামাল বলেন,আমার সীমানা অতিক্রম করতে পারবে না। সে ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে।বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টি এলে সাপ্লাই কমে। বৃষ্টি কমলে দাম স্বাভাবিক হয়ে যাবে।

আরো খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার