সর্বশেষ খবরঃ

সাবেক এমপি রমেশ চন্দ্র সেন আটক

সাবেক এমপি রমেশ চন্দ্র সেন আটক
সাবেক এমপি রমেশ চন্দ্র সেন আটক

স্টাফ রিপোর্টার :: ঠাকুরগাঁও-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি ) ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে ( ৮৪ ) আটক করা হয়েছে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রমেশ চন্দ্রের স্ত্রী বনলতা দেবী।

সদর উপজেলার রুহিয়ার কশালগাঁওয়ের নিজ গ্রাম থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল তাকে আটক করে।

বনলতা দেবী জানান, সাবেক এমপি রাতের খাওয়া শেষ করার পর আটকের জন্য আসা সাদা পোশাকধারী ব্যক্তিরা তার ঘরে প্রবেশ করেন এবং যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। প্রথমে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পরে বিশেষ দলটি তাকে নিয়ে রাত ১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য,সাবেক খাদ্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সদস্য ছিলেন।

তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা