সর্বশেষ খবরঃ

সাতানীতে জমির বিরোধ নিয়ে বৃদ্ধকে মারধরের অভিযোগ!

সাতানীতে জমির বিরোধ নিয়ে বৃদ্ধকে মারধরের অভিযোগ!
সাতানীতে জমির বিরোধ নিয়ে বৃদ্ধকে মারধরের অভিযোগ!

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,জমিজমার পূর্ববিরোধে প্রতিপক্ষকে মারধর ও ২লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ( ১৮ নভেম্বর ) দুপুরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী গ্রামের জোমাদ্দার বাড়িতে এ হামলা-মারধরের ঘটনাটি ঘটেছে। এঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার দুমকি সাতানী গ্রামের আলী আকবর জোমাদ্দারের ছেলে সালেমুল ইসলামের (৩৬) সাথে একই বাড়ির মৃত মোকছেদ জোমাদ্দারের ছেলে আলী মাহমুদ জোমাদ্দারের (৫০) জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে পূর্ববিরোধ চলছিল। সালেমুল ইসলাম জোমাদ্দার বিরোধী জমিতে বসত:ঘর (একতলা পাকা ভবন ) নির্মাণ শুরু করলে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার তার কাছে ২লাখ টাকা চাঁদা দাবি করে।

দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ঘটনার দিন মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে সালেমুলের বৃদ্ধ বাবা আলী আকবর জোমাদ্দারকে একা পেয়ে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার, তার স্ত্রী বিউটি বেগমসহ পরিবারের লোকজনের তর্কবির্তকের এক পর্যায়ে বেধরক কিল,ঘুষি মেরে মাটিতে ফেলে লাথি মেরে জখম করে। এসময় আহতের ডাকচিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এলে অভিযুক্তরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এঘটনায় মঙ্গলবার রাতেই সালেমুল ইসলাম বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন