সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় প্রেমে প্রতারিত হয়ে দুধ দিয়ে গোসল করলো যুবক

সাতক্ষীরায় প্রেমে প্রতারিত হয়ে দুধ দিয়ে গোসল করলো যুবক
সাতক্ষীরায় প্রেমে প্রতারিত হয়ে দুধ দিয়ে গোসল করলো যুবক

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরায় প্রেমে প্রতারিত হয়ে রাগে-দুঃখে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী ( ২০) নামের এক যুবক।এসময় প্রতিবেশীসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

শনিবার ( ১০ জুন ) বেলা ১১টায় কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি ) চেয়ারম্যান ডালিম হোসেন জানান,গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হয়ে যায়। এরপর আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন।

তিনি বলেন, ক্ষোভে, দুঃখে ও অভিমানে তিনি মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন।পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি শনিবার সকাল ১১টায় নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন।

বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে ওই ইউপি চেয়ারম্যান আরো জানান।

আরো খবর

শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ