সর্বশেষ খবরঃ

সাতক্ষীরার গৃহবধু মারুফার হত্যাকারী গ্রেফতার

সাতক্ষীরার গৃহবধু মারুফার হত্যাকারী গ্রেফতার
সাতক্ষীরার গৃহবধু মারুফার হত্যাকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর শ্বাসরোধে হত্যার স্বীকার গৃহবধু মারুফা বেগমের (২৫)হত্যাকারী পাষন্ড স্বামী মোঃ সাদ্দাম গাজীকে (২৫) চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২ সেপ্টেম্বর) খুলনা র‌্যাব-৬ এর সিপিসি -৩ যশোর ও সিপিসি -১ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সদরথানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

র‌্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,মারুফা একজন গৃহিনী ও তাদের ৮ বছরের দাম্পত্য জীবনে ২টি সন্তান রয়েছে। বৈবাহিক জীবনে শ্যামনগরথানাধীন রমজান নগর গ্রামের ফজলু গাজীর ছেলে খুনী সাদ্দাম গাজী যৌতুকের লোভে বিভিন্ন সময়ে মারুফাকে শারিরিক ও মানসিক অত্যাচার করতো।গত ৩০ আগস্ট২০২৪ ইং সন্ধ্যায় যৌতুকের দাবীতে আসামী লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট সহ মারুফাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই মোশারফ সরদার (৪০) বাদী হয়ে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা রুজু করে যাহার মামলা নং-১৫/২৩৬ ও তারিখ ৩১-৮-২০২৪ ইং। মামলটি চাঞ্চল্যকর হওয়ায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে গোপন সংবাদে মামলার প্রধান আসামী সাদ্দাম গাজীকে ধরতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেন।

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে