সর্বশেষ খবরঃ

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায়  উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায়  উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত
ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরায় ট্রাকচাপায় সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীলকণ্ঠ সরকার (৫০) নিহত হয়েছেন।সে খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত ফনি সরকারের ছেলে।

সোমবার ( ১৮ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালা উপজেলার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। ত্রিশমাইল এলাকায় পৌঁছানোর পর বৃষ্টিতে মোটর সাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃরাশেদুজ্জামান জানান, রাত ৯টার পরে গুরুত্বর আহতাবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়।আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন