সর্বশেষ খবরঃ

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ ও সম্পাদক আতিউর

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ ও সম্পাদক আতিউর
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ ও সম্পাদক আতিউর

চন্দন মিত্র( দিনাজপুর )জেলা প্রতিনিধি :: সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ( ২৯৩৬ )-এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার( ৯ আগস্ট )বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি( এফবিএবি )কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ১০১ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদের ২টি ও সহ-সাধারণ সম্পাদক পদের ৭টি ভোট নষ্ট হয়।

সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি.এম.মইনউদ্দীন হিরু পান ২৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহিদুল ইসলাম রিপন পান ৬ ভোট।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান এবং অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ দিলওয়ার হোসেন শাহ, মোঃ সাফায়েত হোসেন সজিব এবং মোঃ আরিফুর রহমান। বিকেলে কমিশনাররা ফলাফল ঘোষণা করেন। পুলিশসহ গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে

নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন শ্রম দপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের শ্রম বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির ।

ভোটের ফলাফলের পর বিজয়ী প্রাথীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হীরু।

আরো খবর

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন