সর্বশেষ খবরঃ

সাংবাদিকরা ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন

সাংবাদিকরা ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন
সাংবাদিকরা ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন
সাংবাদিক নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় শর্তসাপেক্ষে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন ( ইসি )। মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর ) এ সংক্রান্ত নীতিমালা জারি হতে পারে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মোঃ শরিফুল আলম বলেন, শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার নীতিমালা সংশোধনে প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি ) সই করার মধ্য দিয়ে বিষয়টি অনুমোদন হয়ে যায়। বর্তমানে নীতিমালা জারি করার প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে কোনো বাধা নেই। কমিশন বিষয়টিতে অনুমোদন দিয়েছে।

গত এপ্রিলে সাংবাদিক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন ভোটে সাংবাদিকদের মোটরসাইকেলে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়।এ নিয়ে নির্বাচন কমিশনের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আপত্তি জানালে কয়েক দফা বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।

আরো খবর

বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ