সর্বশেষ খবরঃ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবি সংগৃহীত
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার ( ২১ নভেম্বর ) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

প্রথমে রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় তাকে অভিবাদন জানায় তিন বাহিনীর চৌকস একটি দল। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেয় তিন বাহিনীর চৌকস একটি দল। প্রধানমন্ত্রীও পরে পরিদর্শন বইয়ে সই করেন।

মুক্তিযুদ্ধের সময় ১৯৭১-এর ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে। দিনটি প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরো খবর

নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি