সর্বশেষ খবরঃ

সমাবেশ সফল করতে ভোলা জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সমাবেশ সফল করতে ভোলা জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সমাবেশ সফল করতে ভোলা জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে আগামী ২৯ ডিসেম্বর ভোলায় বিএনপি’র সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি সভা করেছে যুবদল।

রোববার ( ২৬ ডিসেম্বর ) বিকেলে বিএনপি’র দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোাম নবী আলমগীর, প্রধান বক্তা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম লিডার আব্দুল মোনায়েম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ( বরিশাল বিভাগ ) এড.আকতারুজ্জামান শামীম,কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মনির হোসেন লিটন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এড. এইচ এম তসলিম উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৗস, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ মোস্তাফা ও সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন সহ জেলা যুবদল নেতৃবৃন্দ।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর