সর্বশেষ খবরঃ

সড়ক দুর্ঘটনায় যশোরে ২ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় যশোরে ২ জনের মৃত্যু
প্রতিকী ছবি (সংগৃহীত)

যশোর প্রতিনিধি :: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় যশোর বিমানবন্দর সড়ক ও সদর উপজেলার বাউলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের আবু বকরেরর ছেলে।

দুর্ঘটনায় আহত শুকুর ( ২৪ ) ও পিকুলের ( ৪৫ ) বাড়ি ছাতিয়ানতলা ও দরাজহাট গ্রামে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, যশোর বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুল হাসান ইমন ( ২১) নামে এক যুবক আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মাথায় গুরুতর আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহত ইমন সদর উপজেলার ভেকুটিয়া পশ্চিমপাড়ার আজিমুদ্দিনের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি মোঃ তাজুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া বাজারের অদূরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন।এ সময় আল আমিন ( ১৮ ) নামে এক তরুণ নিহত হন।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা