সর্বশেষ খবরঃ

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনীতে সম্মাননা ক্রেষ্ট বিতরণ

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনীতে সম্মাননা ক্রেষ্ট বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনীতে সম্মাননা ক্রেষ্ট বিতরণ

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগর উপজেলায় ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে ২দিন ব্যাপি প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনী ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহষ্পতিবার ৩ টায় উপজেলা প্রশাসন,উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েন( ডিআরআরএ )এর পিএসিই প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধিতা উত্তরণ মেলা সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রতিবন্ধী উত্তরণ মেলায় সম্নানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিআরআরএ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন।প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরির বিভিন্ন পণ্যর ১৫ টি স্টল পরিদর্শন করেন ও তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ,ডিআরআর এর সিইও জনাব রওনক হাসান, টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস, ম্যানেজার শামিম আহমেদ,প্রকল্প সমন্বয়কারী জি এম নুরুন্নবী হাসান, প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,বিভিন্ন দপ্তর প্রধানগণ,জনপ্রতিনিধি,বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সুশীল সমাজের সুধীবৃন্দ,এনজিও প্রতিনিধি,প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পিতা-মাতাদের উপস্থিতি ছিলেন।

প্রধান অতিথির রাখা বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন,প্রতিবন্ধী ব্যক্তিরা আজ মেলায় তাদের সক্ষমতা প্রমাণ করেছে। সুতরাং যেকোন উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণ প্রয়োজন।

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ