সর্বশেষ খবরঃ

 শ্যামনগরে খুচরা সার ডিলার লাইসেন্সধারী ব্যক্তিদের  মানববন্ধন

 শ্যামনগরে খুচরা সার ডিলার লাইসেন্সধারী ব্যক্তিদের  মানববন্ধন
 শ্যামনগরে খুচরা সার ডিলার লাইসেন্সধারী ব্যক্তিদের  মানববন্ধন

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: খুচরা সার ডিলার লাইসেন্সধারী ব্যক্তিদের পূর্ণবহালের দাবিতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ১২ ইউনিয়নে ১০৮ জন খুচরা সার ডিলার লাইসেন্সধারীগণ।

বুধবার ( ২৬ নভেম্বর )সকাল ১০ উপজেলা প্রেসক্লাব চত্বরে উপজেলা খুচরা সার ডিলারদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা খুচরা সার ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা এস কে কামরুজ্জামান (কচি)সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম,ডিলার আব্দুর রাজ্জাক, ফয়সাল হাসান (আলভী) সুবাস মন্ডল প্রমুখ।

ডিলারার তাদের বক্তব্য বলেন,নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলার লাইসেন্স বাতিলের আশঙ্কায় চরম হতাশাগ্রস্থ অবস্থায় ভুগছি।গত ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ ও দক্ষতার সঙ্গে আমার দায়িত্ব পালন করে আসছি।

নতুন নীতিমালা কার্যকর হলে খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল হওয়ার শঙ্কায় ৪৫ হাজার পরিবার জীবন জীবিকা হারানোর ঝুঁকিতে পড়তে হবে। স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করতে খুচরা ডিলারদের ভূমিকা অপরিসীম। আমাদের বাদ দিলে সার বিতরণ ব্যবস্থা বিপর্যন্ত হবে।

সার নীতিমালা ২০২৫ অনুযায়ী লাইসেন্স বাতিল হলে আমরা ব্যবসায়ীবৃন্দ পরিবার-পরিজনসহ অসহায় হয়ে পড়ব। শুধুমাত্র বি.সি.আই.সি, বি.এ.ডি.সি ডিলারের মাধ্যমে সার বিতরণ হলে প্রান্তিক কৃষকরা অধিক ক্ষতিগ্রস্ত হবে। আমরা খুচরা ডিলারগন অনেক ক্ষেত্রে কৃষকদের বাকিতে সার দিয়ে সহযোগিতা করে থাকি যা অন্য মাধ্যমে সম্ভব নয়।

এমতাবস্থায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০৮ জন সহ সারা দেশের খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার জন্য জরুরি পদক্ষেপ নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

মানববন্ধনে রাখা বক্তব্যে বক্তারা আরো বলেন,আমাদের দাবি পূরণ না হলে পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান