সর্বশেষ খবরঃ

শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড

শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গার হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি ) মোঃ সাদরুল আলম।রাতের আঁধারে কম্বল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে দ্বারে ছুটছেন তিনি।

জানা যায়,বৃহস্পতিবার গভীর রাতে বাসস্ট্যান্ড,বিভিন্ন বাজার, এতিমখানা ও হাসপাতালে গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত মানুষদের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।

এ সময় তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং যাদের বেশি প্রয়োজন এমন গরিব দুস্থদের হাতে কম্বল তুলে দেন তিনি। তীব্র শীতের মধ্যে কখনো হেঁটে যান আবার কিছুদূর গাড়িতে যান এসিল্যান্ড।

কম্বল পেয়ে আনোয়ারুল বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও স্যার(এসিল্যান্ড )নিজে এসে কম্বল দিয়েছে। কম্বল পেয়ে আমি অনেক খুশি।

উপজেলা সহকারি কমিশনার( ভূমি )মোঃ সাদরুল আলম জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দিয়েছি। পর্যায়ক্রমে এভাবেই খুঁজে খুঁজে উপজেলার অসহায় ব্যক্তিদের মাঝে আমরা কম্বল বিতরণ করব।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন