সর্বশেষ খবরঃ

শিশু শিক্ষার্থীকে পেটানোর দ্বায়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

শিশু শিক্ষার্থীকে পেটানোর দ্বায়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোলে পাঁচ বছর বয়সী নার্সারী পড়ুয়া এক শিশুকে বেদম প্রহারের দায়ে শিক্ষক আমিনুল ইসলাম ( ৪০ ) এর নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী শিশুর পিতা মোস্তাফিজুর রহমান বাবু।

বুধবার ( ৯ আগস্ট ) সকালে তিনি বেনাপোল পোর্টথানায় আল-ফালাহ ইসলামীক স্কুলে কর্মরত শিক্ষকের নামে লিখিত অভিযোগ দিয়েছেন।

বেনাপোল পোর্ট থানার এস আই শংকর অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি,প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বর্ননায় পিতা মোস্তাফিজুর রহমান জানান মঙ্গলবার ( ৮ আগস্ট )সকালে তার শিশু কন্যা সামিরা আক্তার স্কুলে যায়।স্কুল থেকে বাড়ি ফিরলে তার শরীরে লাঠি দিয়ে আঘাতের চিহ্ন দেখতে পান। প্রথমে শিশুটি স্বাভাবিক থাকলেও দুপুরে ঘুমের সময় প্রচন্ড জ্বর আসে ও ভুল বকতে থাকে। শিক্ষকের প্রহারে বর্তমানে শিশুটি আতঙ্কগ্রস্থ ও মানসিক অসুস্থতায় ভীত স্বন্ত্রস্ত হয়ে পড়েছে।

শিক্ষক কর্তৃক কোমলমতি শিশুর বেদম প্রহারের বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালে সন্তোষজনক জবাব না পাওয়ায় তিনি সুষ্ঠু বিচারের জন্য থানায় অভিযোগ করেছেন বলে আরো জানান।

একটি বেসরকারি প্রি ক্যাডেট স্কুলের শিক্ষকের এহেন আচরণে ক্ষুদ্ধ অভিভাবক মহল। ইতি পূর্বেও অভিযুক্ত শিক্ষক অন্য শিক্ষার্থীদেরও শারিরিক নির্যাতন করেছেন বলে জানা গেছে।

আরো খবর

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা