সর্বশেষ খবরঃ

শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া সেই মাদরাসা শিক্ষক আটক

শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া সেই মাদরাসা শিক্ষক আটক
শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া সেই মাদরাসা শিক্ষক আটক

শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাজির দিঘির পাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বামনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজির দিঘির পাড়ের তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

শুক্রবার ( ৮ অক্টোবর ) রাতে আটকের বিষয়টি নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আব্দুল জলিল বলেন, রাত পৌনে ৯টার দিকে শিক্ষক মঞ্জুরুল করিমকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

এদিকে শিক্ষক মঞ্জুরুল কবিরকে সাময়িক অব্যাহতি দেওয়া হবে বলে জানান কাজির দিঘিরপাড় আলিম মাদরাসার সুপার মাওলানা বরাকাত উল্যা। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

গত বুধবার ক্লাস চলাকালীন সময়ে হামছাদী কাজির দিঘির পাড় আলিম মাদরাসার দশম শ্রেণির ৬ ছাত্রের চুল কেটে দেয় সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির। পরে তারা ক্লাস না করেই মাদরাসা থেকে বেরিয়ে যায়।

এরপর ঘটনার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে ছাত্র ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া