সর্বশেষ খবরঃ

শার্শায় গৃহবধুর আত্নহত্যা

শার্শায় গৃহবধুর আত্নহত্যা
প্রতিকী ছবি

শার্শা প্রতিনিধি:: যশোরের শার্শায় পারিবারিক কলহের জের ধরে ঝর্ণা খাতুন ( ৩০) নামে দুই সন্তানের জননী আত্নহত্যা করেছে। নিহত শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে ফারুক হোসেনের স্ত্রী।

শুক্রবার ( ১লা অক্টোবর ) উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ফারুক পেশায় একজন গরু ব্যবসায়ী ও তাদের সংসার জীবনে ৭-৮ বছর বয়সী দুইটি ছেলে সন্তান রয়েছে।

ঘটনার তথ্য সুত্রে স্থানীয়রা জানান, আনুমানিক বারো বছর আগে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোরদো গ্রামের রবিউল ইসলামের মেয়ে মেয়ে ঝর্ণা খাতুনের বিয়ে হয় সাথে বিয়ে হয় ফারুকের। প্রথমে তাদের সংসার জীবন ভালো চললেও গত কয়েক বছর স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো।

তারই জেরে গতকাল রাতে স্বামী স্ত্রী ঝর্ণা ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। নিহতের ভাই তরিকুলের দাবি আমার বোন আত্মহত্যা করেনি তাকে পিটিয়ে হত্যা করে নিজেদের অপকর্ম ঢাকতে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি ) বদরুল আলম খান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুের মামলা হয়েছে এবং লাশটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে প্রকৃত মৃত্যু রহস্য জানা যাবে।

আরো খবর

যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড
সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক