
বেনাপোল প্রতিনিধি :: শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে মোঃ তামিম ইকবাল ( ১৬) নামের এক কিশোর গ্রেফতার হয়েছে। বুধবার ( ১৫ জুলাই ) দিবাগত রাতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে শার্শা থানার গোগা (বাজার সংলগ্ন) গ্রামের হারুন অর রশিদের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৬ খ্রিঃ রাত অনুমান ১:০০ ঘটিকার সময় শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুমে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শাা থানায় মামলা দায়ের করেছেন।
এজহারে বাদীে উল্লেখ করেন ঘটনার সময় তিনি রুমে ছিলেন না। এই সুযোগে অভিযুক্ত কিশোর মিথ্যা বলে বাদীনির ১১ বছরের মেয়ে আজনিয়াকে দিয়ে রুমের দরজা খোলায়। পরবর্তীতে তামিম তার কাছে থাকা গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে তাকে নিজের শয়নকক্ষে নিয়ে যায় ও ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) মোঃ মারুফ হোসেন ধর্ষণ মামলার আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।