সর্বশেষ খবরঃ

শার্শায় লিটন হত্যাকান্ডের চার আসামী গ্রেফতার

শার্শায় লিটন হত্যাকান্ডের চার আসামী গ্রেফতার
শার্শায় লিটন হত্যাকান্ডের চার আসামী গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরের শার্শার লিটন ( ৩০ ) হত্যাকান্ডের এজহারনামীয় চারজন আসামীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার শার্শা থানাধীন দূর্গাপুর গ্রামের মোমিন মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া( ৩২), একই পরিবারের মৃত মুনসুর মিয়ার ছেলে আব্দুল মোমিন মিয়া (৫০ ),একই গ্রামের আব্দুল আজিজের ছেলে রমজান আলী ( ৩০) ও মৃত তৈয়ব আলীর ছেলে আক্তার হোসেন( ৪৩ )।

যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গত ১০জুন২৫ তারিখ রাতে শার্শা থানাধীন দূর্গাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে খুন হয় লিটন। এ ঘটনায় নিহতের বাবা ১১জুন শার্শা থানায় হত্যা মামলা করেন যাহার মামলা নং- ১৭ ও তারিখ ১১-৬-২০২৫ ইং। ঘটনাটি চাঞ্চ্যলকর হওয়ায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতারে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখাকে( ডিবি )নির্দেশনা দেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

ডিবি পুলিশের ইনচার্জ এর নেতৃত্বে ডিবি পুলিশ ও মামলার তদন্ত কর্মকর্তা শেখ আসরাফুল আলম সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় গোপন তথ্যের ভিত্তিতে ১২ জুন ঢাকার হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেন।

পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে ডি এমপির তুরাগ থানাধীন সরকার এলাকার ধউর কবরস্থানে একটি ঘর থেকে রমজান আলী ( ৩০ ), মোমিন মিয়া ( ৫০ ) ও আক্তার হোসেন (৪৩ )নামে আরো ৩জনকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত ১টি ধারালো গাছি দা ও ১টি কাঠের লাঠি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের