সর্বশেষ খবরঃ

শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে যশোরে জেলা গোয়েন্দা শাখার ( ডিবি) সদস্যদের অভিযানে ২টি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধারসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া রাসেল রানা শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামের মফিজুলের ছেলে এবং জিয়াউর ওরফে হাফিজুর বেনাপোল পোর্টথানাধীন পুটখালী পশ্চিমপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

বুধবার ( ১৭ জুন) গভীর রাতে কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করে যশোর ডিবি পুলিশ| আজ দুপুরে যশোরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস ) মিরাজুল ইসলাম|

সংবাদ সম্মেলনে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ) সুজন কুমার মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রুদ্রপুর গ্রামের বাসিন্দা রাসেল রানাকে(২৬) তার বসত বাড়িতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়| তার বলা মতে শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি পলিথিন ব্যাগে মোড়ানা ২টি ৭.৬৫ বোরের বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগাজিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়|

পরবর্তীতে রাসেলের স্বিকারোক্তি মতে একই উপজেলার পুটখালী গ্রামের পশ্চিমপাড়া এলাকার হাফিজুর রহমান( ৩৮) নামের অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ|

যশোর জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,গ্রেফতার হওয়া রাসেল রানার বিরুদ্ধে পূর্বেও ১টি মাদক মামলা রয়েছে| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|

স্থানীয় সূত্রে জানা যায়,গ্রেফতার হওয়া রানা ও হাফিজুর চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী| তারা বিভিন্ন সময়ে সীমান্ত পথে ভারত হতে অস্ত্র এনে দেশের বিভিন্ন জেলা শহরে বিক্রিয় করে|

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম