সর্বশেষ খবরঃ

শার্শায়  চার ক্লিনিককে জরিমানা

শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা

শার্শা প্রতিনিধি :: অনিয়মও অব্যবস্থপনার মাধ্যমে ক্লিনিক ও ডায়গনস্টিক কার্যক্রম পরিচালনার দায়ে যশোরের শার্শা উপজেলায় চারটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়েছে। সোমবার( ২০এপ্রিল ) সকালে উপজেলার বাঁগআচড়া বাজারে অবস্থিত বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে জহুরা মেডিকেল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারকে ১০,০০০/-, বাঁগআচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারকে ১০,০০০/-,আলমদিনা প্রাইভেট অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারকে ৫,০০০/-,জনসেবা ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারকে ৫,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ ছাড়াও আরো একটি প্রতিষ্টানে অভিযান চালানো হয় বলে আদালত সূত্র নিশ্চিত করে।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ও নির্বাহী মেজিস্ট্রেট নিয়াজ মাখদুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুবেন্দু বিশ্বাস ও শার্শা থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম গণমাধ্যমকর্মীদের জানান,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় জনস্বার্থে চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এমন কঠোর তদারকি মূলক অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী