সর্বশেষ খবরঃ

শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার

শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টার:: যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় এস এ পরিবহন কুরিয়ার এর( ঢাকা মেট্রো- উ-১৪-২০১৩)একটি কাভার্ডভ্যান তল্লাশীকালে কাগজপত্র বিহীন বিপুল পরিমান অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার হয়েছে।

সোমবার( ৩০ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮.৩০ মিনেটে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল এস এ পরিবহনের বেনাপোল শাখা হতে ছেড়ে আসা ঢাকা গামী কাভার্ডভ্যানটি আটক করে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। পরে টাস্ক ফোর্সের মাধ্যমে কাভার্ডভ্যানে থাকা মালামাল জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের কোম্পানী কমান্ডার আজিজুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান,বিজিবির অভিযানে আটক হওয়া কাভার্ড ভ্যানটিতে শার্শা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এস আই পায়েল কুন্ডের উপস্থিতে তল্লাশী চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার চকলেট, ফেসওয়াশ,সিসা তেল,পন্ডস সুপার লাইট জেল,ওয়েভ কন্ডিশনার, দুলহান তেল ও প্রোটিন পাউডার।এসব পণ্যের সিজার মূল্য আটাশ লক্ষ তেইশ হাজার নয়শত টাকা মাত্র।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,সীমান্তে মাদক পাচার ও চোরাচালানী রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ্য পণ্য পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

উল্লেখ্য,বেনাপোল সীমান্তে চোরাচালানী পণ্য বহণে চোরাকারবারীদের বিশেষ সুবিধা দিয়ে থাকে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠান। এর আগেও গত ২৪ জানুয়ারী ২৫ইং তারিখে আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় এস পরিবহনের ঢাকা মেট্রো-ড-১৪-০১৭০ নং গাড়ীতে তল্লাশী চালিয়ে ৮০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য সামগ্রী জব্দ করে। এরপর গত ৩১মে ২৫ ইং তারিখে এস এ পরিবহনের নিজিস্ব কার্ভাডভ্যানে ( ঢাকা মেট্রো-উ-১৪-০১৬৯) তল্লাশী চালিয়ে ১ কোটি টাকা মূল্যের কাগজপত্র বিহীন অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার পূর্বক জব্দ করে।

আরো খবর

শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ