সর্বশেষ খবরঃ

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আজ দেওয়া হচ্ছে করোনার টিকা

আজ শাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনার টিকা
আজ শাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনার টিকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ মঙ্গলবার ক্যাম্পাসে করোনার টিকা দেওয়া হবে। সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মেডিকেল সেন্টারের ১০৪ নম্বর কক্ষে শিক্ষার্থীদের টিকা প্রদানের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মঙ্গলবার ২০০ ডোজ টিকা দেওয়া হবে। এ ক্ষেত্রে যেসব শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেও খুদে বার্তা পাননি, তাঁদেরও দেওয়া হবে। তবে সিভিল সার্জন কার্যালয় থেকে কোন ধরনের টিকা দেওয়া হবে, সেটি নিশ্চিত নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১২ অক্টোবর সকাল ১০টা থেকে আগে এলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ২০০ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। এ জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই টিকা রেজিস্ট্রেশনের মূল কপি বা ফটোকপি এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। পরবর্তী সময়ে এ টিকার কার্যক্রম বর্ধিত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

আরো খবর

এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা