সর্বশেষ খবরঃ

শশীভূষণে মটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

শশীভূষণে মটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
প্রতিকী ছবি

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বেপরোয়া মটরসাইকেলের ধাক্কায় মোঃ কামাল হোসেন (২৫) নামের এক পথচারী নিহত হয়েছে।

সোমবার (৭মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩ নং ওয়ার্ডে বাজারের উত্তর মাথায় এ দূর্ঘটনা ঘটে।নিহত কামাল হোসেন শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোঃ সুলতানের ছেলে। সে পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে কামাল বাড়ি থেকে শশীভূষণ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বাজারের উত্তর মাথায় আসলে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এসময় কামাল গুরুতর আহত হন।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মটরসাইকেলটি আটক করেন। চালককে আটক করা যায়নি।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর