সর্বশেষ খবরঃ

শশীভূষণে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে শিশু কণ্যার মৃত্যু

শশীভূষণে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে শিশু কণ্যার মৃত্যু
প্রতিকী ছবি

কামরুজ্জামান শাহীন (ভোলা ) জেলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে অটোরিক্সা থেকে ছিটকে পড়ে সাদিয়া (৫ ) নামে এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে।

সোমবার ( ৮ জুলাই ) দুপুরে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের তুলা গাছিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিশু সাদিয়া উপজেলার শশীভ‚ষণ থানার জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আব্দুল ভাসানী আবাসনের বাসিন্দা নুর নবীর মেয়ে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ফুফুর বাড়ি থেকে আসার পথে হঠাৎ অটোরিক্সা থেকে ছিটকে সড়কে পড়ে যায় সাদিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশু সাদিয়ার অকাল মুত্যতে পরিবারে চলছে শোকের মাতম।

এ ঘটনায় শশীভ‚ষণ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শিশুর পরিবার ও রিক্সাচালক আত্মীয় ও প্রতিবেশী। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা