সর্বশেষ খবরঃ

লেবু পানির যত গুণ

লেবু পানির যত গুণ
লেবু পানির যত গুণ

ভিটামিন সি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল পাতিলেবু। প্রতিদিনের খাবারে ডাল-ভাত কিংবা সালাদে অনেকেই লেবুর রস মিশিয়ে খান। শরীর যাতে ক্যালসিয়াম ঠিক করে শুষে নিতে পারে, তাতে সাহায্য করে ক্যালসিয়াম। তাই হাড় মজবুত রাখার জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়।লেবু পানির যত গুণ আছে তা জেনে নিই।

লেবু পানির গুণাবলী

সামান্য উষ্ণ গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়ার পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। যা সকালে খালি পেটে খেলে শরীরে একাধিক উপকার হয়। হজমে সাহায্য করে এই পানীয়। কোষ্ঠকাঠিন্য দূর করে। শরীর থেকে টক্সিনও বের করে দেয়, যার ফলে হজম ভালো ভাবে হয়।এছাড়াও লেবুতে থাকা অ্যাসিড ওজন কমাতে সাহায্য করে।

লেবুর জলে অ্যান্টি-অক্সিড্যান্টস, ফোলেট, ফ্ল্যাভোনয়েডস ও ভিটামিন B থাকে। যা ক্রনিক কোনও রোগের থেকে হওয়া জ্বালাভাব কমায়, মানসিক চাপ কমায়। এতে থাকা ভিটামিন C অন্যান্য খাবার থেকে আয়রন শুষে নেয় ও হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। রক্তে হিমোগ্লোবিন বাড়লে রক্তাল্পতা হয় না।

লেবুর সরবতের টক-মিষ্টি ভাব শুধু স্বাদে পরিবর্তন ঘটায় এমন নয়, শরীরে থেকে টক্সিন বের করে দেয়। ফলে ত্বক ভালো থাকে। এতে অ্যান্টি-অক্সিড্যান্টস থাকে, যা ত্বক ভালো রাখতে সাহায্য করে।

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন C থাকে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লেবুর রস ঠাণ্ডা লাগা, সর্দি-কাশি ইত্যাদি থেকে রেহাই দেয়। করোনা যেহেতু এখনও রয়েছে বিশ্বে, তাই যে কোনও সময়ে অল্প লেবুর পানি খেলে তা শরীরে উপকার করে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। যা কিডনিতে স্টোন হওয়া রোধ করে বা স্টোন হলে তা বের করে দিতে সাহায্য করে। স্টোন কিডনির ভিতরে তৈরি হতে দেয় না। পাশাপাশি মূত্রের পরিমাণ বাড়িয়ে স্টোন বের করে দেয়।

আবার অনেকে লেবুর শরবত বানিয়েও খান। কিন্তু মেদ ঝরানোর জন্য রোজ সকালে খালি পেটে লেবু পানি খাওয়ার অভ্যাস এখন অনেকেরই তৈরি হয়ে গিয়েছে। তাছাড়া লেবু পানি খেলে শরীর অ্যালকালাইন হয়ে ওঠে। তাই পিএইচ মাত্রা ঠিক রাখার জন্য সকালে ঘুম থেকে উঠে লেবু পানি খাওয়াই ভাল।

আরো খবর

রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করলো জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য 
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
গৌরীপুর জংশন থেকে “ এগারসিন্দুর এক্সপ্রেস ” চালু করার দাবী
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার-১
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরে হয়রানিমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড
হবিগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড