সর্বশেষ খবরঃ

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া
লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া

প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা তার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। বুধবার ( ৮ জানুয়ারি ) বাংলাদেশ স্থানীয় সময় রাত সোয়া আটটায় এ তথ্য জানানো হয়।

বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাঃএজেডএম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে শায়রুল কবির খান জানান,লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে রওনা করে কাতারে যাত্রাবিরতির পর আজ বুধবার সকালে লন্ডনের হিথ্রোতে পৌঁছান বেগম জিয়া।

কাতারের আমিরের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হয়। তার সঙ্গে পরিবার, বাংলাদেশি চিকিৎসক ও কাতারের চিকিৎসকরাও ছিলেন।

বুধবার সকালে হিথ্রোতে পৌঁছানোর পর খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানসহ পাঁচ জন তাকে স্বাগত জানান।

বেগম জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীরাও উজ্জীবিত। তারা খালেদা জিয়াকে বিমানবন্দরের সড়কে দাঁড়িয়ে স্বাগত জানান। আশপাশের দেশ থেকেও বিএনপির অনুসারীরা লন্ডনে এসেছেন।

এর আগে,২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, এভার কেয়ার হাসপাতালে দফায় দফায় ভর্তি ছিলেন খালেদা জিয়া।

আরো খবর

এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
এমবাপ্পেকে কৃতজ্ঞতা জানিয়ে শাকিরার ভিডিও প্রকাশ
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্ঠা কালে আটক-৪
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
বিজিবির অভিযানে বালু উত্তোলনের নৌকা জব্দসহ আটক-১
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
দিনাজপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীতে ধর্মীয় সম্প্রীতি,সামাজিক ঐক্য ও শান্তি সম্মেলন অনুষ্ঠিত
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা
ভারী বর্ষণে বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে পানি প্রবেশ! পণ্য নষ্টের আশঙ্কা