সর্বশেষ খবরঃ

লঞ্চের ধাক্কায় ভোলায় জেলে ট্রলার ডুবিতে দুই জন নিহত

লঞ্চের ধাক্কায় ভোলায় জেলে ট্রলার ডুবিতে দুই জন নিহত
লঞ্চের ধাক্কায় ভোলায় জেলে ট্রলার ডুবিতে দুই জন নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখানের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা হাকিমুদ্দিনগামী যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় জেলেদের মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ) বিকাল সাড়ে ৪ টার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লঞ্চঘাটের উত্তর মাথায় মেঘনা নদী থেকে তাদের লাশ দুইটি উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন- উপজেলার চরপাতা ইউনিয়নের নুরুদ্দিন মিয়ার মোরের মোঃ নাগরের ছেলে এরশাদ মাঝী (৩০) ও একই এলাকার মালেক ভান্ডারীর ছেলে আলী আকবর (৩৫)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন মমিন (২৫) নামের এক জেলে। এখনো ১ জেলে নিখোঁজ রয়েছেন।

ভবানীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর মমিন জানান, ভাবানীপুর লঞ্চঘাটের উত্তর মাথায় মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করছিলেন। এসময় তাদের জালে ওই ২ জেলের লাশ আটকা পড়ে। জেলেরা কোস্টগার্ডকে খবর দেন। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের আব্দুর রহমানের ট্রলারে করে ওই ইউনিয়নের ৯ জেলে ইলিশ শিকারের জন্য রওনা দেন। রাত ২ টার দিকে তারা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেঘনা নদীতে মাছ ধরছিলেন। ওই সময় ঢাকা থেকে হাতিয়াগামী তাসরিফ-২ যাত্রীবাহী লঞ্চটি ওই স্থানে এসে ট্রলারটিকে ধাক্কা দেয়।

এ ঘটনায় ট্রলারে থাকা তিন জেলে নিখোঁজ হন। এসময় আহত হয়েছেন ট্রলারে থাকা আরও ৩ জেলে। তারা হলেন- সোহেল (২০), জামাল (৩৫) ও ইদ্রিস (৫০) আহতরা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলে ট্রলার ডুবির খবর পেয়ে ভোলা থেকে কোস্টগার্ড, দৌলতখান থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ শুরু করেন। তবে জেলে ট্রলার ডুবি ঘটনা তাসরিফ-২ লঞ্চ কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছেন।

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিাসর মিজানুর রহমান জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নদীতে নিখোঁজ জেলের উদ্ধার কাজ চলমান রয়েছে।
দৌলতখান থানা ওসি বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর