সর্বশেষ খবরঃ

রেললাইনে “বাংলা ব্লকেড”এ ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

রেললাইনে “বাংলা ব্লকেড”এ ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ
রেললাইনে “বাংলা ব্লকেড”এ ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

জৈষ্ঠ্য প্রতিবেদক :: সরকারি চাকরিতে সব গ্রেডে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে এক দফা দাবি আদায়ে তৃতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে কোটাবিরোধী আন্দোলনকারীরা।

বুধবার ( ১০ জুলাই ) ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সকাল থেকে বিভিন্ন সড়ক ও রেলপথ ব্লক করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীরা।

কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের চলমান ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির মঙ্গলবার বিরতি দিয়ে আজ বুধবার সকাল থেকে আন্দোলন শুরু হয়। সকালে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, বাংলামোটর, ফার্মগেট, আগারগাঁও ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ব্লক করে দেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে কাওরানবাজার রেলগেট ও মহাখালী রেলক্রসিংয়ে কাঠের গুঁড়ি ফেলে আন্দোলন করতে দেখা যায়।এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কমলাপুর রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ফোরদৌস বলেন, দুপুর ১২টার পর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রেললাইনে কাঠ ফেলে অবরোধ করে রেখেছে। আমরা খবর পেয়ে দ্রুত এখানে চলে এসেছি,যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ওসি বলেন,রেললাইন অবরুদ্ধ থাকায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ আছে। তবে আমরা চেষ্টা করছি দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রেললাইন অবরুদ্ধ করা হয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। পর্যায়ক্রমে আন্দোলন আরও বেগবান হবে বলেও জানান তারা।

এদিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও ঢাকা-আরিচা মহাসড়ক ও দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আরো খবর

শার্শায় পুলিশের অভিযানে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় পুলিশের অভিযানে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার