সর্বশেষ খবরঃ

রূপান্তরের আয়োজনে দিনাজপুরে পরামর্শ সভা

রূপান্তরের আয়োজনে দিনাজপুরে পরামর্শ সভা
রূপান্তরের আয়োজনে দিনাজপুরে পরামর্শ সভা

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: বেসরকারী উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে আই আর আই এবং ইউএসএইড-এর সহযোগিতায় দিনাজপুর জেলার সুধী সমাজ, সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব,নারী নেত্রী, সাংবাদিক, যুব সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে আজ দিনাজপুরের পল্লীশ্রী প্রশিক্ষণ কেন্দ্রে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত পরামর্শ সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস ও শুভেচ্ছা জ্ঞাপন করেন আই আর আই এর প্রোগ্রাম ম্যানেজার রুকসানা হক।

সভায় সহায়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক রুমানা জামান ও অধ্যাপক রাজিয়া সুলতানা। পরামর্শ সভার সমাপনি পর্বে মূল্যায়ন করে বক্তব্য প্রদান করেন জিনাত রহমান, সুইটি আক্তার, লায়লা চৌধুরী ও আহমেদ শফি রুবেল ।

দিন ব্যাপি পরামর্শ সভায় দলীয় কাজের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংষ্কৃতিক ক্ষেত্রে স্থানীয় পরিস্থিতির উপর নির্ভর করে সম্ভাব্যবতা যাচাই করা হয়।

স্থানীয় সমস্যা চিহ্নিত করে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে সমাধান করার পরামর্শ দেওয়া হয়।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি