সর্বশেষ খবরঃ

রিয়ালে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন এমবাপ্পে

রিয়ালে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন এমবাপ্পে
রিয়ালে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের সঙ্গে এরই মধ্যে পাচ বছরের জন্য চুক্তি করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে! এমনই খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

দ্য অ্যাথলেটিকসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল,গত সপ্তাহে এমবাপ্পে বর্তমান ক্লাব পিএসজিকে জানিয়ে দেন ৩০ জুনের পর ফ্রি এজেন্ট হয়ে গেলে তিনি ক্লাব ছাড়বেন।আর আজ মার্কা জানালো,দিন পনেরো আগেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করে ফেলেছেন এমবাপ্পে।

এর আগে ২০১৭ ও ২০২২ সালে দুইবার লস ব্লাঙ্কোসদের সঙ্গে নাম জড়িয়েছেন এই ফরাসি তারকা। সাত বছর আগে লা লিগার শীর্ষ দলকে প্রত্যাখ্যান করে মোনাকো ছেড়ে প্যারিস পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

এরপর ২০২২ সালে যখন তিনি আবার ফ্রি এজেন্টের কাছাকাছি চলে এসেছিলেন, তখন এমবাপ্পে বার্নাব্যুতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু পিএসজির একটি বিশাল অংকের প্রস্তাব গ্রহণ করে আরো দুবছর প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। পিএসজির সাথে চুক্তি নবায়ন এমবাপ্পেকে বিশ্বের সর্বোচ্চ বেতনের ফুটবলার করেছিল।

মার্কা জানিয়েছে, বর্তমান স্কোয়াডের টনি ক্রুস, লুকা মদ্রিচদের চেয়ে খুব বেশি বেতন এমবাপ্পেকে দেবে না রিয়াল মাদ্রিদ। অংকটা হতে পারে বছরে ১৫-২০ মিলিয়ন ইউরো,সঙ্গে কিছু বোনাস।

এর আগে ২০২২ সালে এমবাপ্পেকে নেয়ার উদ্যোগের সময় তাকে ২৬ মিলিয়ন বেতন দেয়ার প্রস্তাব করেছিল রিয়াল। তাতে রাজি না হয়ে ৩২ মিলিয়ন ইউরো বেতনে নতুন চুক্তি করেন এমবাপ্পে পিএসজির সঙ্গে।

আরো খবর

নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
তাল গাছের স্বল্পতায় অস্তিত্বের লড়াইয়ে বাবুই পাখির বাসা
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি