সর্বশেষ খবরঃ

দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর ও ৪৯ বিজিবির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর ও ৪৯ বিজিবির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রিজিয়ন সদর দপ্তর ও ৪৯ বিজিবির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যশোর প্রতিনিধি :: যশোরে স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর ও যশোর ব্যাটালিয়ন( ৪৯ বিজিবির )১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার ( ২০ জানুয়ারি ২০২৫ ) সকালে যশোর বিজিবি রিজন হেডকোয়াটার যশোরে কেক কেটে রিজিয়ন সদর দপ্তর ও ৪৯ বিজিবির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দুপুরে প্রিতীভোজের মধ্য দিয়ে অনুষ্টান শেষ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ পশ্চিম রিজিয়ন,রিজিয়ন সদর দপ্তর, যশোর।

বিগত ২০১৩ সালের গত ২০ জানুয়ারি পতাকা উত্তোলনের মাধ্যমে পিলখানা,ঢাকায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এবং ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে।

প্রতিষ্ঠা লাভের পর হতে সকল স্তরের সদস্যগণ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে।আভিযানিক কর্মকান্ড, চোরাচালান প্রতিরোধ এবং মাদক পাচার বিরোধী অভিযানে রিজিয়ন সদর দপ্তর,যশোর এবং যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি )উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিজিয়ন সদর দপ্তর,যশোর এবং যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির এক বছরের সাফল্য তুলে ধরা হয়।

অত্র রিজিয়নের অধীনস্থ ইউনিট সমূহ কর্তৃক বিগত এক বছরে ৭৯.২২৬৩৪৭ কেজি স্বর্ণ, ১৭৪.৫০৩ কেজি রৌপ্য, ১০৩.৬৪৩ কেজি কোকেন, ২৭.২৬৩ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১৫৬ বোতল এলএসডি, ৬২.৬২৮৭৫ কেজি হেরোইন, ২.১৫ কেজি সাপের বিষ, ৪২ টি অস্ত্র এবং ৪.৭৫ কেজি কষ্টি পাথরসহ অন্যান্য বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫২৯,০২,৫২,৪০৮/- ( পাঁচশত ঊনত্রিশ কোটি দুই লক্ষ বায়ান্ন হাজার চারশত আট )টাকা বলে জানা গেছে।

এছাড়াও স্থানীয় জেলা প্রশাসক,যুগ্ম পরিচালক এনএসআই,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটসহ ঊর্ধ্বতন সরকারী-বেসরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি )এর সকল কর্মকর্তা,জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সদস্য ও অসামরিক কর্মচারী উপস্থিত ছিলেন।

আরো খবর

শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার