সর্বশেষ খবরঃ

সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা ৫৬টায় ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শনিবার (৩০ এপ্রিল ) সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা এবং সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেয়া হবে। এরপর দাফনের জন্য সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ সিলেটে নেয়া হবে।

এর আগে আবুল মাল আবদুল মুহিত ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল ( সিএমএইচ ) চিকিৎসা নিয়েছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরো খবর

শ্যামনগরে সেহরি ও ইফতারি সামগ্রী বিতরণ
শ্যামনগরে সেহরি ও ইফতারি সামগ্রী বিতরণ
নড়াইলে আওয়ামীলীগ কার্যালয়ে ওঠানো পতাকাটি পুনঃরায় খুলে ফেলা হলো
নড়াইলে আওয়ামীলীগ কার্যালয়ে ওঠানো পতাকাটি পুনঃরায় খুলে ফেলা হলো
খাগড়াছড়িতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান
খাগড়াছড়িতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান
বোচাগঞ্জে এক ছাগল ব্যবসায়ীকে পাশবিক নির্যাতনের অভিযোগ
বোচাগঞ্জে এক ছাগল ব্যবসায়ীকে পাশবিক নির্যাতনের অভিযোগ
নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
নড়াইলে অকেজো সৌর বিদ্যুৎ চালিত সড়কবাতিতে দুর্ভোগে এলাকাবাসী
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইলে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর ও সম্পাদক রাজু