সর্বশেষ খবরঃ

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
ছবি সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সোমবার পাঠানো এক অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের পরীক্ষিত ও বন্ধুপ্রতিম প্রতিবেশী। বৈশ্বিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরিবর্তন সত্ত্বেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অটুট রয়েছে।

কূটনৈতিক সম্পর্কের ৫১ বছরের মাইলফলকের কথা তুলে ধরে শি জিনপিং জানান, দীর্ঘ এই পথচলায় উভয় দেশই পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতি বজায় রেখে চলেছে। দুই দেশ সবসময় একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমর্থন জুগিয়েছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে যৌথভাবে এগিয়েছে।

অভিনন্দন বার্তায় শি জিনপিং ঐতিহ্যবাহী এই মৈত্রী আরও এগিয়ে নিতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার পরিধি বাড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন যুগে দুই দেশের একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন চীনের প্রেসিডেন্ট। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে,অংশীদারত্বমূলক এই সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে,যা দুই দেশের জনগণের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে বাস্তব সুফল বয়ে আনবে।

আরো খবর

কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর