সর্বশেষ খবরঃ

রামপুরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

রামপুরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
রামপুরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

স্টাফ রিপোর্টার :: রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম নিনা খান ( ৪৩ )। এ ঘটনায় স্বামী গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৮ জুন ) রাত ৮টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে স্বামীকে আটক করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে বার্ন ইনস্টিটিউট থেকে সংবাদ পেয়ে ওই নারীর স্বামী গিয়াস উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিনার ভাই শওকত হোসেন খান বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে গিয়ে দেখি আমার বোনের নিথর দেহ পড়ে আছে।

শওকত হোসেন বলেন, ২০১২ সালের এপ্রিল মাসে গিয়াস উদ্দিনের সঙ্গে নিনার বিয়ে হয়। তারা স্বামী-স্ত্রী দুজনেই মগবাজার মিট লাইফ ইনস্যুরেন্স শওকত এজেন্সিতে কাজ করতেন।

শওকত হোসেন আরও বলেন, এটা দুর্ঘটনা নয় আমার বোনকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আমার বোনের হত্যার বিচার চাই।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া