সর্বশেষ খবরঃ

যাত্রীর মারধরে বাস চালকের মৃত্যু

যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু
যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু

রাজধানীতে বাস ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যাত্রীর মারধরে আরিফ হোসেন (২৬) নামে এক বাসচালকের মৃত্যুর অভিযোগ মিলেছে। নিহত কিরণমালা পরিবহনের বাসচালক ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার ( ২ আগস্ট ) সন্ধ্যায় আশুলিয়ার কাশিমপুর-নরসিংহপুর সড়কে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বাস চালক আরিফ হোসেনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা মোঃ মোস্তফার ছেলে। গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে বাস চালাতেন বলে আরো জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কিরনমালা পরিবহনের একটি বাস কোনাবাড়ী থেকে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় বাসটি কাশিমপুর-নরসিংহপুর সড়কের ইটখোলা এলাকায় পৌঁছালে এক যাত্রীর সঙ্গে বাস ভাড়া নিয়ে হেলপারের বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

এরপর বাসটি ইটখোলায় আসলে ওই যাত্রী ভাড়া না দিয়ে বাস থেকে নেমে যান। এ সময় চালক বাস থামিয়ে যাত্রীর কাছে ভাড়া চাইলে আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যাত্রী ও কয়েকজন যুবক মিলে বাসচালককে মারধর করেন। মারধরে অচেতন হয়ে পড়েন বাস চালক।পরে বাসের অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক ( তদন্ত ) জিয়াউল হক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি