সর্বশেষ খবরঃ

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৩ স্কুলে পাশ করেনী কেউ

যশোর শিক্ষা বোর্ড
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসিতে এবার কেউ পাস করেনি। ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠান হলো- যশোরের শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরার তালা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, শার্শা উপজেলার সাড়াতলা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন, সাতক্ষীরার তালা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন ও নড়াইলের মুলাদি তালতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।এদের কেউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

তিনি আরও জানান,গত বছর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। সেটি যশোরের মণিরামপুর উপজেলার গোয়ালদহ খড়িঞ্চা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

এছাড়া এবছর শতভাগ উত্তীর্ণ হয়েছে ১৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বছর এ সংখ্যা ছিল ৫১৩টি।

আরো খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার