সর্বশেষ খবরঃ

যশোর ও নড়াইলে বিজিবি মোতায়েন

যশোর ও নড়াইলে বিজিবি মোতায়েন
যশোর ও নড়াইলে বিজিবি মোতায়েন

জেমস আব্দুর রহিম রানা :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর ও নড়াইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) মোতায়েন করা হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করতে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি )পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি ) সকালে যশোর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বিজিবি কর্মকর্তারা জানান,নির্বাচনকে ঘিরে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি জেলার মোট ১৬টি উপজেলা ও ১১টি জাতীয় সংসদীয় আসনে ধাপে ধাপে মোট ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৯ জানুয়ারি গোপালগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি সংসদীয় আসনে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

পরবর্তী ধাপে বৃহস্পতিবার নড়াইল জেলার ২টি সংসদীয় আসনে ৫ দশমিক ৫ প্লাটুন এবং যশোর জেলার আরও ২টি আসনে ২ দশমিক ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়,যশোর ব্যাটালিয়নের অধীন এলাকায় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিয়মিত তল্লাশি কার্যক্রম জোরদার করা হচ্ছে।পাশাপাশি নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য বিজিবির নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ