সর্বশেষ খবরঃ

যশোরে সড়ক দূর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

যশোরে সড়ক দূর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
যশোরে সড়ক দূর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

যশোরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আকিমুল ইসলাম ( কনেস্টেবল নং-১৬৯০) নামের পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মোনছের আলীর ছেলে। সে যশোর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলো।

মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারী ) রাত ১১টার দিকে যশোর-কোলকাতা মহাসড়কের পুলেরহাট বাজার এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।

যশোর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত ১০.৩০মিনিটে ডিউটিরত অবস্থায় সরকারী ডাক নিয়ে মোটরসাইকেল যোগে যশোরের ঝিকরগাছা থানার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পুলেরহাট এলাকার কৃষ্ণবাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বেপরোয়া গতিতে চলা একটি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হন।

পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীর এ মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান যশোর জেলা পুলিশ কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যসহ কর্মকর্তারা।

খবর লেখাকালীন সময়ে নিহত পুলিশ সদস্যের লাশ পরিবারের নিকট পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো খবর

খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বাইক শো-ডাউন
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শায় বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
শেড হতে পণ্য চালান সরানো ও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে পদক্ষেপ নিলো বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যার দায়ে সাবেক স্ত্রী আটক
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল মামলার প্রধান আসামি গ্রেফতার
গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার