সর্বশেষ খবরঃ

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মুদি দোকানী জখম

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মুদি দোকানী জখম
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি :: যশোর শহরতলীর চাঁচড়ায় জয়নাল আবেদীন (৪০) নামে এক মুদি দোকানীকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। জয়নাল আবেদীন ওই এলাকার জামশেদ মোল্লার ছেলে।বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি ) রাতে শহরতলীর চাঁচড়া মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।

পরিবারের সদস্যরা অভিযোগে জানিয়েছে,ওইদিন রাতে দেড়টার দিকে মুদি দোকান বন্ধ করে তিনি বাসায় যাচ্ছিলেন। বাড়ির কাছে পৌছালে পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার রাহুলসহ ৩/৪ জন তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার আল মামুন জানান, জয়নাল আবেদীনের বুকে এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত ও রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুর রাজ্জাক বলেন,বিষয়টি জানা ছিলোনা।পুলিশ পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া