সর্বশেষ খবরঃ

যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত
যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে যশোরে মোতায়নকৃত পুলিশ সদস্যদের বিশেষ নির্বাচনী ব্রিফিং ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি )সকালে যশোর পুলিশ লাইনস ড্রিলশেডে মোতায়নকৃত সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতা বজায় রাখতে হবে। কোনো পুলিশ সদস্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ভোটকেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের মতো অনিয়ম রোধে পুলিশ প্রয়োজনে রাবার বুলেট ব্যবহার করবে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান। উপস্থিত ছিলেন বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা নির্বাচন কর্মকর্তা।

বিকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি আরও আশাবাদ ব্যক্ত করেন যে,১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রে পুলিশের কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন