সর্বশেষ খবরঃ

যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা

যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা

যশোর প্রতিনিধি :: রাস্তায় মাদ্রাসা ছাত্রদের চলাচলের আপত্তির জেরে যশোর-৪ আসনের এমপি কন্যা অনন্যা মাদ্রাসার শ্রেণী কক্ষে ঢুকে তালা ছুঁড়ে মেরে মোছাঃ রেক্সনা খাতুন( ৩৭) নামের এক অভিভাবকের মাথা ফাটিয়েছেন| মঙ্গলবার( ২৮) জুলাই যশোর সদরের নীলগঞ্জ এলাকায় অব্স্থিত আল মাদরাসাতুশ শারইয়্যাহ এর পাঠদান কক্ষে এ ঘটনা ঘটে|

ভুক্তভোগী অভিভাবক তৃতীয় শ্রেনী পড়ুয়া আয়াত এর মাতা ও নয়নের স্ত্রী|এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় অভিভাবক ও মাদ্রাসা কমিটির পক্ষ হতে পৃথক পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে|

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাই,যশোর-৪ ( বাঘারপাড়া-অভয়নগর)আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুল ও তার মেয়ে অনন্যা শিশু শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় মাদ্রাসায় ঢুকে শিক্ষকদের সাথে বিরোধে জড়ায় ও মাদ্রাসা শিক্ষক নাসিরকে মারতে উদ্যোত হয়|

এক পর্যায়ে মাদ্রাসায় উপস্থিত থাকা অভিভাবকরা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে এমপি কন্যার হাতে থাকা তালা ছুড়ে মেরে রেক্সনার মাথা ফাটিয়ে দেন| এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী জড়ো হতে থাকলে অবস্থা বেগতিক দেখে এমপি ও তার কন্যা নিজেদের বাস ভবনে ঢুকে ফ্লাটের মূল ফটকে তালা লাগিয়ে দেন| জবাবে বিক্ষুদ্ধ জনগন বাসভবনটির সিসি ক্যামেরা ও গ্লাস ভাংচুর করে| পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্ঠা চালালেও অভিভাবক ও এলাকাবাসী বাসভবন অবরুদ্ধ করে রাখে| এ ঘটনায় যশোরের পুলিশ সুপার ও ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন|

মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে| ডিবি পুলিশসহ প্রসাশনের একাধিক গোয়েন্দা সংস্থা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করছেন| সংবাদ লেখাকালীন সময়েও সংসদসদস্য গোলামরসুলের পরিবার অবরুদ্ধ রয়েছে|

কয়েকজন বিক্ষোভকারী অভিযোগ জানান, রাস্তায় চলাচল নিয়ে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয় এমপি কন্যা যা স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে|

অপরদিকে ঘটনারপর সংসদসদস্য ফেসবুক লাইভে বলেন,মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ আছে| রাস্তাটি সচল রাখতে তার মেয়ের সঙ্গে মাদ্রাসার হুজুরদের সাথে কথা কাটাকাটি হয়|লাইভে এমপি গোলাম রসুল তার মেয়েকে মানসিক রোগী বলে দাবি করেন|

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুম খান বলেন বাড়ির সামনে থাকা একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সংসদ সদস্যের মেয়ের বিরোধ বাধে| এরপর এলাকাবাসী তাদের বিচারের দাবীতেএমপির বাসভবনে হামলা ও ভাংচুর করেন| পুলিশ ঘটনাস্থলে রয়েছে| তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী