সর্বশেষ খবরঃ

যশোরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

যশোরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ছবি সংগৃহীত

যশোর প্রতিনিধি :: যশোরে জুসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে তাজ (২৭) নামের যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার ( ৮ এপ্রিল ) সকালে গ্রেফতারের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাজ শহরের শংকরপুর বটতলা এলাকার শাহাজানের ছেলে। ভুক্তভোগী গত ৩ এপ্রিল ওই প্রেমিকসহ তার বন্ধুর বিরুদ্ধে মামলা করেছিলেন।

মামলায় উল্লেখ করেছিলেন, শংকরপুর বটতলা এলাকার শাহাজানের ছেলে তাজের সাথে ভুক্তভোগী তরুণীর ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। ঈদের দিন সন্ধ্যায় ঘুরতে যাওয়ার কথা বলে তাজ তাকে বাসা থেকে ডেকে নিয়ে আসো। পরে কৌশলে শহরের বেজপাড়ার বুনোপাড়ার একটি তিনতলা ফ্ল্যাটে নিয়ে যায়।

ফ্ল্যাটের বাইরে পাহারায় ছিল তাজের বন্ধু শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে আনন্দ। ফ্ল্যাটে যাওয়ার পর তাজ তাকে ( তরুণী ) জুস খেতে দেয়। খাওয়ার কিছু সময় পর অর্ধচেতন হয়ে পড়ে। সেই সুযোগে তাজ তাকে ধর্ষণ করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ( তদন্ত ) কাজী বাবুল হোসেন জানান,মঙ্গলবার সকালে প্রেমিক তাজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। অপরজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো খবর

স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন