সর্বশেষ খবরঃ

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর ) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কারাম মুরা ম্যানগ্রোভ ভিলেজ,উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থা,সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম, সুন্দরবন আদিবাসী মুন্ড সংস্থার যৌথ আয়োজনে,
আগামী ৫ বছরের জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে,কারাম মুরা ম্যানগ্রোভ ভিলেজের পরিচালক গোপাল চন্দ্র মুন্ডা,উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শাহীন ইসলাম,সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজমের ম্যানেজিং ডাইরেক্টর নাজমুল সাহাদাত পলাশ,সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।

যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়,সুন্দরবনের বর্তমান পর্যটন ব্যবস্থায় বিশৃঙ্খলা, পরিবেশ ঝুঁকি,স্বচ্ছতার ঘাটতি এবং স্থানীয় মানুষের সীমিত অংশগ্রহণের কারণে একটি টেকসই, বিজ্ঞানভিত্তিক ও কমিউনিটি-নেতৃত্বাধীন মডেল প্রয়োজন।

উক্ত প্রেক্ষাপটে ৪টি সংস্থা ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল উদ্ভাবন করেছে। উদ্ভাবিত ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেলে রয়েছে ইকো-বোট, ইকো-কটেজ, ইকো-গাইড, ইকো-ট্যুরিস্ট ব্যবস্থাপনা,এনটিএফপি সেন্টার,জীবনযাত্রা জাদুঘর, আদিবাসী সংস্কৃতি প্রচার, ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়ন।

চুক্তির মাধ্যমে পক্ষগুলো ঘোষণা করে তারা এই মডেল বাস্তবায়নে আদিবাসীসহ বন নির্ভর মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবিকা প্রচার করবে,ম্যানগ্রোভ পুনরদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াবে, সুন্দরবন অঞ্চলের নারী, তরুণ ও প্রান্তিক মানুষের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করবে।

এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন