সর্বশেষ খবরঃ

মোবাইল আসক্তীর কবলে কেশবপুরের যুবক-যুবতীরা

মোবাইল আসক্তীর কবলে কেশবপুরের যুবক-যুবতীরা
মোবাইল আসক্তীর কবলে কেশবপুরের যুবক-যুবতীরা
কেশবপুর প্রতিনিধি:: বর্তমান সময়ে মাদকের চেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে যুবক-যুবতীরা। এমন দৃশ্য চোখে পড়ছে যশোরের কেশবপুর উপজেলায়। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরলে এমন চিত্র দেখা যাচ্ছে অহরহ।একটু চিন্তা করে দেখুন,মাদকের চাইতেও ভয়ংকর এখন মোবাইলের নেশা।

বর্তমান সময়ে যুবক-যুবতীরা প্রেমজ সম্পর্ক ধরে সারারাত ফোনে কথা বলছে মেসেজ করছে। কখন যে রাত পার হয়ে যাচ্ছে তারা সেটা বলতে পারছে না। তাছাড়া বড় সমস্যা ফোনে সারাক্ষণ ফ্রি ফায়ার, পাবজি, টিকটক সহ বিভিন্ন গেমে ছোট্ট বাচ্চারাও আসক্ত হয়ে পড়ছে।

ছেলে-মেয়েদের হাতে মোবাইল ফোন না দিলে তারা কান্নাকাটি, খাওয়া-দাওয়া ছেড়ে দিচ্ছে। এমনকি মোবাইল ফোন নিতে না দিলে বা কেড়ে নিলে বা মোবাইল চালাতে মানা করতে বললে বকা দিলে অভিমান করে আত্মহত্যা পর্যন্ত করছে।

কেশবপুরে গত ২০২২ সালের ৩০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সানতলা গ্রামের আলতাফ হোসেন মোল্যার মেয়ে স্কুলছাত্রী ইয়াছমিনকে তার নানা মোবাইল ব্যবহার করতে নিষেধ করেন। যার কারণে অভিমান করে ( ৩০ জুন ২০২২) বৃহস্পতিবার সন্ধ্যায় বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।

মোবাইল ব্যবহার করতে নিষেধ করায় অভিমানে ইয়াছমিন আত্মহত্যা করেছিলেন বলে তার স্বজনরা জানান। সে কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।

আর বর্তমানে যেসব ছেলে-মেয়েরা মোবাইলের নেশায় আসক্ত হচ্ছে, তারা জগতের সমস্ত কিছু ভুলে যাচ্ছে। বর্তমানে ছেলে-মেয়েরা কোনো খেলাধুলা করতে চাই না। সারাদিন মোবাইল ফোন নিয়েই কাটিয়ে দিচ্ছে। ছোট ছোট ছেলে-মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে তাদের নিজের ক্ষতি করছে, তা তারা বুঝতে পরেছে না। কিন্তু অভিভাবকরা কোনো মতেই মোবাইলের আসক্ত থেকে সরাতে পারছে না।

গড়ভাংগা মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া শিক্ষর্থী আপনের সাথে বিভিন্ন কথা বলতে বলতে এক মুহূর্তে সে নিজেই শিকার করে বলেন, আমি সত্যিই মোবাইলে আসক্ত হয়ে পড়েছি, কোনো ভাবেই এর থেকে বেরিয়ে আসতে পারছি না।

সারাক্ষণ টিকটক, ইউটিউব ও ফ্রি ফায়ার এ পড়ে থাকি। টিকটকের ভিতর ডুকলে বের হতে ইচ্ছে করে না। মোবাইলে চার্জ শেষ না হওয়া পযর্ন্ত টিকটক ভিডিও দেখতে থাকি। আমার মাসে ৯০০ থেকে ১০০০ টাকা মোবাইলে খরচ হয়।

রাত তিন টা থেকে চার টা পযর্ন্ত মোবাইল দেখে ঘুমায়। যার কারণে চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে। সব কিছু বুঝতে পারছি কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারছি না।

ফটো সাংবাদিক রনি বলেন,সন্তানদের মোবাইল নেশা থেকে সরানো দরকার। এরা আগামী দিনের ভবিষ্যৎ, এখন থেকে সারাক্ষণ মোবাইল টিপলে তাদের চোখের সমস্যা হবে তাতে এদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। যে ভাবে হোক এদের কাছ থেকে মোবাইল নিতে হবে। কারন মোবাইল ফোনের নেশা,মাদকের চাইতে ভয়ংকর।

আরো খবর

কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
হিলি স্থলবন্দরে আমদানি ও রপ্তানি অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকায় বেনাপোল কাস্টমস কর্মকর্তারা
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
গৌরীপুরে চার দপ্তর একাই সামলান ইউএনও
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস
ঈদে মিলাদুন্নবী( সাঃ)উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস