সর্বশেষ খবরঃ

মূল্যস্ফীতির প্রকৃত তথ্য এখন থেকে প্রকাশ করা হবেঃ অর্থ উপদেষ্টা

মূল্যস্ফীতির প্রকৃত তথ্য এখন থেকে প্রকাশ করা হবেঃ অর্থ উপদেষ্টা
ডঃ সালেহউদ্দিন আহমেদ

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ সালেহউদ্দিন আহমেদ বলেছেন,এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবোর্চ্চ গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার ( ১৩ আগস্ট ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা।

তিনি বলেন, কয়েকদিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।

তিনি বলেন, ‘শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের যোগান দেওয়া হবে। স্থবিরতার যেন সৃষ্টি না হয়, সেদিকে দৃষ্টি দেওয়া হবে। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থ ছাড় করা হবে বেশি। অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যাতে আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।

আরো খবর

বাঁশখালীতে  চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ
বাঁশখালীতে  চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ
শার্শায় শিশু ধর্ষণ চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণ চেষ্ঠার অভিযোগে যুবক গ্রেফতার
ছবি সংগৃহীত
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই
খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
খাগড়াছড়িতে নিখোঁজের ৩দিন পর মিলল স্কুল দপ্তরির মরদেহ
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
দিনাজপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ‌‌মহান মে দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
খাগড়াছড়িতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
বিলুপ্তির পথে বাসা তৈরির সুনিপূণ কারিগর বাবুই পাখি
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার