সর্বশেষ খবরঃ

মিস ওয়ার্ল্ড মুকুট বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা

মিস ওয়ার্ল্ড মুকুট বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা
মিস ওয়ার্ল্ড মুকুট বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা

‘মিস ওয়ার্ল্ড ২০২১’ বিজয়ী হলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কা। এতে প্রথম রানার আপ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি,দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।

বুধবার ( ১৬ মার্চ ) রাতে পুয়ের্তো রিকোর সান জুয়ানে বসেছিল এই সুন্দরী প্রযোগিতার চূড়ান্ত আসর।মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ওয়েব সাইটে এসব তথ্য জানানো হয়েছে।

এদিন ক্যারোলিনাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী টনি-অ্যান সিং।এ সময় আনন্দে কেঁদে ফেলেন ক্যারোলিনা। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন—‘যখন আমার নাম ঘোষণা করা তখন আমি হতবাক হয়ে যাই। এখনো বিশ্বাস করতে পারছি না। মিস ওয়ার্ল্ডের মুকুট পরে আমি সম্মানিত বোধ করছি। পুয়ের্তো রিকোর বিস্ময়কর এই মুহূর্ত এ জীবনে ভুলতে পারব না। ভবিষ্যতে মোটিভেশনাল স্পিকার হওয়ার স্বপ্ন দেখেন এই বিজয়ী।

ক্যারোলিনা বর্তমানে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাকোত্তর পড়ছেন। পাশাপাশি পিএইচডি ডিগ্রি নেওয়ার পরিকল্পনা করেছেন। মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।সাঁতার কাটা, ব্যাডমিন্টন খেলা ও স্কুবা ডাইভিং পছন্দ করেন ক্যারোলিনা।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন জানিয়েছে, দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন ক্যারোলিনা, সেরকম কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি। ‘জুপা না পিত্রিনি’ নামে তার একটি সংগঠন রয়েছে।

এর মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করে থাকেন। সপ্তাহে প্রতি রোববার এই সংগঠনের মাধ্যমে গরম খাবার, পানি, মাস্ক, জামাকাপড়,আইনি পরামর্শ, চিকিৎসা জনিত সাহায্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের ৩০০ মানুষের কাছে।

আরো খবর

গৌরীপুরের কলতাপাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বাউল সুনীল কর্মকার
গৌরীপুরের কলতাপাড়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বাউল সুনীল কর্মকার
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
শার্শায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
নেই ক্লিনিকের অনুমোদন তবুও চলছে অপারেশন! স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার