সর্বশেষ খবরঃ

মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন

মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন
ছবি সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকারে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার( ৩১ অক্টোবর )রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা।

শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভান্ত রেড্ডিসহ মন্ত্রিসভার সদস্য ও সিনিয়র কংগ্রেস নেতারা। কংগ্রেস শাসিত তেলেঙ্গানা রাজ্য সরকারে সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকতে পারবেন। সেক্ষেত্রে আজহারউদ্দিন মন্ত্রী হওয়ায় তেলেঙ্গানা রাজ্য সরকারের মন্ত্রীর সংখ্যা হলো ১৬ জন। মন্ত্রিসভায় একমাত্র মুসলিম মুখ তিনিই।

১১ নভেম্বর রাজ্যটির জুবিলি হিলস বিধানসভা আসনের উপনির্বাচন। তার আগে কংগ্রেসের মন্ত্রিসভায় আজহারউদ্দিনের অন্তর্ভুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে মুসলিম অধ্যুষিত ওই আসনটিতে কংগ্রেসের জেতার সম্ভাবনা বাড়িয়ে দিতে পরে বলে মনে করা হচ্ছে। কারণ ওই বিধানসভা আসনে মোট ভোটার প্রায় ৩ লাখ ৯০ হাজার। এর মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার ভোটার মুসলিম সম্প্রদায়ের।

বিজেপি অভিযোগ তুলেছে, সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কংগ্রেস রাজনৈতিক তোষণের খেলায় মেতেছে। আসন্ন উপনির্বাচনে বড় দলগুলোর মধ্যে প্রার্থী হয়েছেন ‘ভারত রাষ্ট্র সমিতির ( বিআরএস )- প্রার্থী মাগন্তী সুনীতা (প্রয়াত গোপীনাথের স্ত্রী), কংগ্রেসের বল্লালা নবীন যাদব ও বিজেপির লঙ্কালা দীপক রেড্ডি।

এ দিকে মন্ত্রী হয়ে বেশ উচ্ছ্বসিত আজহারউদ্দিন। তিনি বলেন, ‘আমি খুশি। দলের শীর্ষ নেতৃত্ব, সাধারণ মানুষ ও সমর্থকদের ধন্যবাদ জানাই। জুবিলি হিলস বিধানসভা উপনির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। উপনির্বাচন এবং আমার মন্ত্রী হওয়া- দুটি ভিন্ন বিষয়। একটার সঙ্গে অপরের মিল নেই।’

আজহারউদ্দিন আরও বলেন ‘আমাকে যেই দায়িত্বই দেওয়া হোক না কেন,নিপীড়িত মানুষের উন্নয়নের জন্য সততার সঙ্গে কাজ করবো।’

আরো খবর

কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
কবাখালীর বন্যাদুর্গতদের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান