সর্বশেষ খবরঃ

সীতাকুন্ড ট্রাজেডিতে নিহত ভোলার হাবিবুরের দাফন সম্পন্ন

সীতাকুন্ড ট্রাজেডিতে নিহত ভোলার হাবিবুরের দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি:: সীতাকুন্ড ট্রাজেডিতে নিহত ভোলার হাবিবুরের দাফন সম্পন্ন। সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিহত হয় ভোলার সন্তান হাবিবুর রহমান।

সোমবার (৬ জুন) সকাল ৯টার দিকে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ২ নং ওয়ার্ডে দক্ষিণ বালিয়া বটতলা গ্রামে তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

হাবিবুর রহমানকে নানা বাড়ির মসজিদের পাশে দাফন করা হয় । তার জানাজায় অংশ নেন দক্ষিণ বালিয়া বটতলা গ্রামের হাজারো মানুষ। এর আগে রোববার (৫ জুন ) দুপুর ৩ টায় হাবিবুরর মরদেহের ময়না তদন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ হয়। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতের মরদেহ বুঝে নেন তার মামা মোঃআলমগীর হোসেন।

নিহত হাবিবুরের মাামা আলমগীর হোসেন জানান, মরদেহ হাতে পাওয়ার পরপরই হাবিবের বন্ধুদের নিয়ে আমি লাশের গোসল শেষ করি। এরপর ভোলার উদ্দেশে রওনা করি। রাত সোয়া ২টার দিকে গ্রামের বাড়ি পৌঁছাই।ছেলের লাশ দেখেই আহাজারি শুরু করেন হাবিবুরের মা হোসনে আরা বেগম ও আত্মীয় স্বজনেরা।

উল্লেখ্য- শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতকুন্ড সোনাইছড়ি বিএম কনটেইনার ডিপোয় আগুনের ঘটনা ঘটে। তখন ডিপোয় নাইট ডিউটি করছিলেন হাবিবুর রহমান। আগুনের ঘটনার পর ভয়াবহ একটি বিস্ফোরণ হয়। এ সময় আহত হন হাবিবুর রহমান। এরপর তার লাশ উদ্ধার হয়।

আরো খবর

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা